Saturday, 1 July 2017

দলছুট কবির স্বগতোক্তি



বিশুদ্ধতা নষ্ট হয় কার্বাইড ছুঁলে?
বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দেওয়া স্টান্টম্যান/
ব্লকবাস্টার হিট দেওয়া সুপারহিরো/
ইভিএমের সরবৎ খাওয়া তান্ত্রিক মিনিস্টার -
কই এদের তো সতীচ্ছদে প্যারোটিড গ্রন্থির হিসি নেই।
আমি/আমরা : হিমালয় ডিঙিয়ে
ইয়েতির খোঁজ পেয়েছি বলে ভন্ড?


© কবিতা ও অলঙ্করণ : প্রদীপ কুমার ঘোষ।